‘অনলাইনে সহিংসতাকারীরা আগের চেয়েও বেশি সক্রিয়’
প্রতিষ্ঠানের ১৬০০ কর্মীর সাথে র্ভাচুয়াল টাউনহলে বৈঠক করলেন গ্রামীণফোনের প্রধান নির্বাহী ইয়াসির আজমান। বৈঠকে কর্মীদের ৩টি নিয়ম অনুসরণের পরামর্শ দিয়েছেন। স্বাস্থ্য ও পরিবারের প্রতি যত্নশীল হওয়ার পাশাপাশি বাসা থেকে অফিস করার বিষয়টিকে নিয়মিত অফিস করার মতো চিন্তা করে দলের অন্য সদস্যদের সাথে প্রতিনিয়ত যোগাযোগ রক্ষা এবং অন্যের প্রয়োজনে সাহায্য করার আহ্বান জানিয়েছেন তিনি।
এছাড়াও টেলিকম সেবাদানকারী প্রতিষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ নেই উল্লেখ করে এই প্রতিকূল ও সঙ্কটকালীন সময়ে গ্রাহকদের পাশে থাকার নির্দেশনা দিয়েছেন গ্রামীণফোন সিইও।
ভার্চুয়াল টাউনহলে আজমান বলেন, ‘যদি আমরা কোন কিছুতে ব্যর্থ হই তবে, এই প্রতিকূল সময়ে ক্রেতা থেকে শুরু করে যোগাযোগের জন্য গুরুত্বপূর্ণ অবকাঠামোর বিষয়গুলো আমাদের সাথে সংশ্লিষ্ট। আমরা যদি নিজেদের প্রতি যত্নশীল হই, তাহলে আমরা আমাদের নেটওয়ার্কেও ভালো রাখতে পারবো। আমাদের উদ্দেশ্য বাস্তবায়নের জন্য সর্বোচ্চ মানের যোগাযোগ সেবা প্রদান করবো এবং বাংলাদেশকে করোনাভাইরাসের মতো এই বিরুপ পরিস্থিতির বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করবো।’
আজমান বলেন, ‘আমরা আমাদের ব্যক্তিগত, পেশাদার, সামাজিক ও অনলাইন জীবনে সমানভাবে হুমকির মধ্যে রয়েছি। অনলাইনে সহিংসতাকারীরা আগের চেয়েও এখন বেশি সক্রিয়। আমাদের গ্রাহক ও ভবিষ্যৎ প্রজন্ম যারা এই অনলাইন মাধ্যম ব্যবহারের মধ্য দিয়ে বেড়ে উঠছে তাদেরকে সরক্ষিত রাখার বিষয়টি ভুলে যাবেন না।